নিউ ইয়র্কে পৌঁছানোর পর সেখানকার মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয় মাদুরোকে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নিউ ইয়র্কে পৌঁছানোর পর সেখানকার মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয় মাদুরোকে

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে।

শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়।

সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *