বাটার গার্লিক নান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টেস্ট অ্যাটলাসে সেরা রুটির তালিকায় বাটার গার্লিক নান প্রথম স্থান পেয়েছে

দক্ষিণ এশিয়াজুড়ে মোটা খামিরে তৈরি এক ধরনের রুটি ‘নান’ নামে পরিচিত, যা নরম তুলতুলে ও ফুলে ওঠা গড়নের জন্য জনপ্রিয়। এই অঞ্চলের অনেক জায়গায় এটি প্রধান খাবার হিসেবেও প্রচলিত।

শুধু তাই নয়, বিদেশে এটি অন্যতম জনপ্রিয় ভারতীয় খাবার হিসেবে বিবেচিত।

যদিও ঝাল মশলাদার মাংসকেই অনেকে প্রধান আকর্ষণ মনে করতে পারেন, তবে এর সঙ্গী ‘নান’ ছাড়া ওই মাংসের ঝোল তার স্বাদের একটি বড় একটি অংশ হারিয়ে ফেলে।

তুলতুলে নান রুটিতে প্রতিটি কামড়ে যেন স্বতন্ত্র স্বাদ যুক্ত হয়, এর হালকা স্বাদ মূলত ঝোলের মসলা ও ঘ্রাণকে দারুণভাবে শুষে নেয়।

যেই তরকারি বা কাবারের সঙ্গেই পরিবেশন করা হোক না কেন, সেটা নানের কারণে আরও সুস্বাদু হয়ে ওঠে এবং খাবারের আসল স্বাদ পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *