ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনায় আগুন দেখা গেছে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনায় আগুন দেখা গেছে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।

ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন।

কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে।

প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *