একটি শিশু চীনের ঐতিহ্যবাহী লাল পোশাক পরে শুয়ে আছে, পাশে লাল রংয়ের ফুল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চীনের পাশাপাশি জন্মহার বৃদ্ধির চেষ্টা করছে জাপান, কোরিয়াও (প্রতীকী ছবি)

জন্মহার বাড়ানোর চেষ্টা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। পহেলা জানুয়ারি থেকে কনডমসহ জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রীর উপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করেছে দেশটি। তবে কর অব্যাহতি দেওয়া হয়েছে শিশুদের যত্নে ব্যবহৃত সুবিধাগুলোর ওপর।

কয়েক দশক ধরেই এক সন্তান নীতি বাস্তবায়ন করে আসছে চীন। কিন্তু গত বছরের শেষের দিকে কর ব্যবস্থাপনায় দেশটি যে সংস্কার এনেছে, সেখানে ১৯৯৪ সাল থেকে প্রচলিত অনেক পদ্ধতিতেই পরিবর্তন আনা হয়েছে।

যেখানে বিবাহ-সম্পর্কিত নানা সেবা এবং বয়স্কদের যত্নকেও মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এটি একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ যার মধ্যে রয়েছে পিতামাতার ছুটি বাড়ানো এবং নগদ অর্থ প্রদানের বিষয়টিও।

বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং মন্থর অর্থনীতির মুখোমুখি হয়ে তরুণদের বিয়ে করতে এবং দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার চেষ্টা করছে বেইজিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *