ওই ঘটনায় এখনো নিঁখোজ অনেকেই

ছবির উৎস, Supplied

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টে একটি বারে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। প্রিয়জনদের খোঁজ পেতে তারা অনলাইনে তথ্য চেয়ে আবেদনও জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সুইস কর্মকর্তারা জানান, জনপ্রিয় স্কি রিসোর্ট ক্রঁ-মন্তানা’য় বারে আগুনের সূত্রপাত সম্ভবত শ্যাম্পেনের বোতলের ওপর রাখা ফোয়ারা মোমবাতি থেকেই। সেগুলো ছাদের খুব কাছে চলে যাওয়ায় আগুন ধরে গেছে বলে তাদের ধারণা।

ভ্যালাইসের অ্যাটর্নি জেনারেল বিয়াত্রিস পিলো বলেন, অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে ব্যবহৃত উপকরণ, বারের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, ধারণক্ষমতা এবং ঘটনার সময় ভেতরে কতজন মানুষ ছিল, এর সবই খতিয়ে দেখা হচ্ছে।

সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

আগুনে ৪০ জন নিহত এবং আরও ১১৯ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, আহতদের মধ্যে ১১৩ জনকে শনাক্ত করা গেছে, বাকি ছয়জনের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *