মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করছেন সুইস বাসিন্দারা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সুইজারল্যান্ডে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করছে দেশটি। প্রাথমিকভাবে এটি বিস্ফোরণ ভাবা হলেও এখন সেটি অগ্নিদুর্ঘটনা হিসেবেই ধারণা দেয়া হচ্ছে

সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসোর্ট ক্রঁ-মন্তানা’তে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ১১৯ জন আহত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ভ্যালাই ক্যান্টনের অ্যাটর্নি জেনারেল বেয়াত্রিস পিলু এক সংবাদ সম্মেলনে জানান, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো স্পার্কলার বা ঝলমলে আতশবাতি ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়।

তার ভাষায়, “আমরা কোনো সম্ভাবনাই বাদ দিচ্ছি না। তবে বর্তমানে যে ধারণা সবচেয়ে জোরালো, তা হলো স্পার্কলার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।” ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

নতুন বছরের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন কর্মকর্তারা।

সে রাতের দুটি ছবি বিবিসির হাতে এসেছে। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে অনলাইনে শেয়ার হওয়া ছবি দুটি সুইজারল্যান্ডের ক্রঁ-মন্তানা স্কি রিসোর্টের নাইটক্লাবের ভেতরে তোলা হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিগুলো নববর্ষের রাতে আগুন লাগার শুরুর সময়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *