রবিবার থেকে তেহরানে বিক্ষোভ চলছে (ছবিতে)

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, রবিবার থেকে তেহরানে বিক্ষোভ চলছে

জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানে বিক্ষোভ প্রাণঘাতী রূপ নিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অন্তত সাতজন নিহত হওয়ার খবর দিচ্ছে।

বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবারে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও। দক্ষিণ-পশ্চিম ইরানের লোরদেগান শহরে দুইজন, আজনায় আর তিনজন ও কুহদাশ্ত শহরে একজন।

আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পশ্চিম লোরেস্তান প্রদেশের কুহদাশ্ত শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, নিহত ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *