নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সিরিজটির মুক্তির মধ্য দিয়ে পর্দা নামলো হকিন্স শহরের এক রোমাঞ্চকর অধ্যায়ের।

যুক্তরাষ্ট্রের সময় ৩১ ডিসেম্বর (বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে) মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’এর পঞ্চম ও শেষ মৌসুমের শেষ পর্ব। বহুল প্রতীক্ষিত পর্বটি দেখতে মুখিয়ে ছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা।

দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, হকিন্স শহরের ওপর নেমে আসা সব অতিপ্রাকৃত ঘটনার পেছনে কি সত্যিই ভেকনা দায়ী? নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার শক্তি? সিরিজের এই শেষ পর্বে সেই অমীমাংসিত রহস্যের জট খুলেছেন নির্মাতারা।

আগেরবারের মতো এবারও গল্পের কেন্দ্রে থাকা এল, মাইক, উইল, ডাস্টিন ও লুকাসরা কি শেষ পর্যন্ত ভেকনার মরণকামড় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে? আপসাইড ডাউনের ভয়াবহতা কাটিয়ে তারা কি ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? এই সিজনে দর্শকদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ছিল নিখোঁজ হলি উইলার।

সে কি শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরবে? এ সব প্রশ্নের উত্তর মিলেছে সিরিজের এই টানটান উত্তেজনার শেষ পর্বে। ২০১৬ সালে শুরু হওয়া এই যাত্রা গত কয়েক বছরে বিশ্বজুড়ে এক বিশাল ফ্যানবেজ তৈরি হয়।

এদিকে, সিরিজটির মুক্তিন সঙ্গে সঙ্গে হঠাৎ বিপুল সংখ্যক ব্যবহারকারী একযোগে প্রবেশ করায় প্ল্যাটফর্মটির সার্ভারে চাপ পড়ে, ফলে কিছু সময়ের জন্য নেটফ্লিক্স অচল হয়ে যায়।বহু ব্যবহারকারী স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ঢুকতে না পারার অভিযোগ করেন।

চলতি মৌসুমে এটি নেটফ্লিক্সের দ্বিতীয় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার ঘটনা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *