
2026 ICC Men’s T20 World Cup: আগামী মাসে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এক এক করে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড দল ঘোষণা করছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া (Australia) দল ঘোষণা করা হল। এই দলে তেমন কোনও চমক নেই।
Cricket Australia: চোট সারিয়ে ফিট হয়ে উঠে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men’s T20 World Cup) খেলতে চলেছেন প্যাট কামিন্স (Pat Cummins), জশ হ্যাজেলউড (Josh Hazlewood), টিম ডেভিডের (Tim David) মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারকা ক্রিকেটারদের রেখেই দল ঘোষণা করা হয়েছে। কামিন্স অবশ্য এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি। তিনি কোমরে চোট পেয়েছেন। চলতি অ্যাশেজে (The Ashes, 2025-26) শুধু অ্যাডিলেডে (Adelaide) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে খেলেছেন এই অলরাউন্ডার। কয়েকদিন পর তাঁর চোট পরীক্ষার জন্য স্ক্যান করানো হবে। স্ক্যানের রিপোর্ট ভালো এলে তবেই কামিন্স টি-২০ বিশ্বকাপে খেলবেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি (George Bailey) আশাবাদী, কামিন্স, হ্যাজেলউড ও ডেভিড খেলতে পারবেন। বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ডেভিড। হ্যাজেলউডও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। কামিন্স, ডেভিড ও হ্যাজেলউড ছাড়াও দলে আছেন জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett), কুপার কনোলি (Cooper Connolly), ক্যামেরন গ্রিন (Cameron Green), নাথান এলিস (Nathan Ellis), ট্রেভিস হেড (Travis Head), জশ ইনগ্লিস (Josh Inglis), ম্যাথিউ কুনহেম্যান (Matthew Kuhnemann), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ম্যাথিউ শর্ট (Matthew Short), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)।
