রাজধানী ঢাকায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে তার ছেলের বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে মরদেহটি হাসপাতালে থেকে তোলা হয়।
মরদেহ পৌঁছানোর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে বসে তিলাওয়াত করেন। সকাল সোয়া ৯টার দিকে ছেলের বাসায় পৌঁছালে নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
