ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী বিভিন্ন সময়ে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দাখিল করেছেন।

পিরোজপুর-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। 

একই সাথে মনোনয়নপত্র দাখিল করেছে পিরোজপুর-০২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং আহমেদ সোহেল মঞ্জু সুমন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

এ সময় পিরোজপুরের বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন।

পিরোজপুর–১ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীসহ মোট ২ জন মনোনয়ন দাখিল করেন। 

পিরোজপুর–২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যার মধ্যে ৭ জন শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন। 

পিরোজপুর–৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেলেও ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *