নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট উইমেন্স সুপার স্ম্যাশে রোববার ক্যান্টারবেরির বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন আস্ট্রেলিয়ার ব্যাটার লরা হ্যারিস। প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ফিফটি করেন অটাগোর হয়ে মাঠে নামা ব্যাটার। ১৫ বলে অর্ধশতকের দেখা পান।

যদিও মেয়েদের টি-টুয়েন্টিতে এটি যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২২ সালে ইংল্যান্ডের ঘরোয়া লিগে ওয়ারিকশায়ারের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন ইংলিশ ব্যাটার মেরি কেলি।

রেকর্ডটি গড়ে আর এগোতে পারেননি হ্যারিস। ৬টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে ৫২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ।

টসে জিতে ফিল্ডংয়ের সদ্ধান্ত নেয় অটাগো। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ করে ক্যান্টারবেরি। রান তাড়ায় নেমে হ্যারিসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে অটাগো। ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ করে হ্যারিসের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *