North Bengal Heavy Rainfall: জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাতভর ভারী বৃষ্টি। ব্যাপক মেঘের গর্জন। বানারহাট ব্লকের গয়েরকাটা বিবেকানন্দ পল্লী, কাশিয়া জোড়া এলাকায় জল ঢুকতে শুরু কড়েছে, জল ঢুকছে আশেপাশের বেশ কিছু এলাকায়। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি জেলার বানারহাট এবং নাগরাকাটা বেশ কিছু এলাকা জলমগ্ন। বন্যা পরিস্থিতির কারণে জেলা পুলিস এবং প্রশাসনের তরফে মানুষজনকে সচেতন করা হয়।
