ঢাকার তেজগাঁও রোজারি গির্জায় প্রার্থনায় অংশ নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার তেজগাঁও রোজারি গির্জায় প্রার্থনায় অংশ নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা (ফাইল ছবি)

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের নানা আয়োজন চলছে বাংলাদেশেও, তবে এর মধ্যেও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্রিস্টান ধর্মীয় নেতারা।

বাংলাদেশের বেশ কয়েকটি খ্রিস্টান চার্চ এবং ব্যক্তির কাছে ‘তৌহিদী মুসলিম জনতা’ পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় গত দোসরা ডিসেম্বর।

ঠিক এক মাস আগেই ঢাকার কয়েকটি চার্চ এবং সেন্ট জোসেফ স্কুলসহ দেশের বেশ কয়েকটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরইমধ্যে গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনা এবং পূর্ববর্তী ঘটনাপ্রবাহে বিচার বা প্রতিকার না পাওয়ার কারণে সংখ্যালঘু হিসেবে শঙ্কা বোধ করছেন বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *