বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে তার দল। সরকার থেকে নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভ্যর্থনায় এদিন বিপুল গণজমায়েত হবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা, তার কর্মসূচি এবং নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সেখান থেকে তিনি যাবেন ঢাকার তিনশো ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে।

ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দেবেন। সমাবেশ শেষ করে মি. রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *