Bangladesh Violence: অগ্নিগর্ভ বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে হাদির দেহ। শনিবার দুপুর ২টোয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা সম্পন্ন হবে। এর পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে হাদিকে। পরিবারের অনুরোধ মেনেই নজরুলের পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্ত।
Select Live Blog:
Breaking News LIVE Update: ঘন কুয়াশার জেরে নামতে পারল না চপার! সড়কে পথে তাহেরপুরের উদ্দেশ্য মোদী…
Live Blog Date:
Saturday, December 20, 2025 – 09:00
