পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সাগর। সেসময় মুঠোফোনে কারো একজনের সঙ্গে কথা বলছিল। এ সময় মুন্সেফ পাড়া এলাকার ইমন, জসীমসহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা করে এবং গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ করছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।

কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এই হামলার পেছনে জড়িত তা জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *