ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে ফিফার বর্ষসেরা একাদশ। সর্বশেষ ২০২৪/২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি দলের ৬ জন খেলোয়াড় আছে সেরাদের তালিকায়। মনোনয়ন তালিকায় ৮৮ জন খেলোয়াড়ের নাম থাকলেও পুরো মৌসুম বিবেচনায় তালিকা করা হয়েছে এ ১১জনের। যদিও পিএসজির গেল মৌসুমের ৬ জনের মধ্যে জিয়ানলুইজি দোন্নারুমা এখন খেলছেন ম্যানচেস্টার সিটিতে।

প্রতি বছর বর্ষসেরা দল ঘোষণা করে ফিফা; যেটির নামকরণ করা হয়েছে ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ। একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার ও সমান মিডফিল্ডার ও দুজন ফরোয়ার্ড এতে জায়গা করে নিয়েছেন।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান। বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠানের শেষভাগে ফিফপ্রোর একাদশ ঘোষণা করে ফিফা।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে এ বছরের ২ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় চূড়ান্ত একাদশে জায়গা হয়েছে। ছেলেদের ফুটবলের প্রত্যেক পজিশনের সেরা বাছাই করতে ৮৮ জনকে মনোনয়ন দিয়েছিল ফিফা।

মনোনয়ন পেয়েছিলেন ২২ জন করে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড। ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে সেরা একাদশ।

যাদের নিয়ে ২০২৫ সালে ফিফা ফিফপ্রোর একাদশ-

গোলরক্ষক-
জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি এবং পিএসজি/ম্যান সিটি)

ডিফেন্ডার-
আশরাফ হাকিমি (মরক্কো এবং পিএসজি)
উইলিয়ান পাচো (ইকুয়েডোর এবং পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস এবং লিভারপুল)
নুনো মেন্ডেস (পর্তুগাল এবং পিএসজি)

মিডফিল্ডার-
কোল পালমার (ইংল্যান্ড এবং চেলসি)
ভিতিনহা (পর্তুগাল এবং পিএসজি)
পেদ্রি (স্পেন এবং বার্সেলোনা)
জুড বেলিংহাম (ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড-
উসমান ডেম্বেলে (ফ্রান্স এবং পিএসজি)
লামিন ইয়ামাল (স্পেন এবং বার্সেলোনা)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *