বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ছবির উৎস, CA PRESS WING

ছবির ক্যাপশান, বিজয় দিবস উপলক্ষে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি।

গত বছরের পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, এই কর্মসূচি সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে সরকার।

দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা এর আগে জাতীয় নির্বাচন, জুলাই সনদ, সরকার পতনের এক বছরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জাতির উদ্দ্যেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আন্দোলনের সময়ের হত্যাকাণ্ড কিংবা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ও তাকে দেশে আনার প্রসঙ্গও উঠে এসেছে এই ভাষণে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *