বাংলাদেশ, ভারত, মুক্তিযুদ্ধ

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর লড়াইয়ে ভারতীয় সেনারাও প্রাণ হারায়

    • Author, শুভজ্যোতি ঘোষ
    • Role, বিবিসি বাংলা, দিল্লি

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের – আর সেই বিজয় দিবসের ৪৫তম বার্ষিকী উদযাপিত হবে আগামীকাল শুক্রবার।

একাত্তরের বিজয় দিবসের ঠিক আগের দু সপ্তাহ ধরে চলেছিল তীব্র যুদ্ধ – যার একদিকে ছিল পাকিস্তানি সেনা, আর অন্যদিকে ভারতীয় সেনা আর বাংলাদেশের মুক্তিবাহিনী।

ভারত কীভাবে নিয়েছিল সেই সামরিক অভিযানের প্রস্তুতি, পাকিস্তানি বাহিনীর তুলনায় কোথায়ই বা ছিল তাদের সুবিধা বা অসুবিধা?

একাত্তরের ৩রা ডিসেম্বর পাকিস্তানি সেনা যখন একযোগে ভারতের মোট এগারোটি বিমানঘাঁটিতে হামলা চালায়, সঙ্গে সঙ্গে পাল্টা সেনা অভিযানের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

ভিডিওর ক্যাপশান, নয় মাসের ঐ যুদ্ধে মিত্রশক্তি ভারতের রণকৌশল ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক এক মেজর

ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে পুরাদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায় সেদিন থেকেই, যদিও তার প্রস্তুতিপর্বটা চলছিল আগের বেশ কয়েক মাস ধরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *