Kharagpur: দীর্ঘদিন বাদে খড়গপুর শহরে সংখ্যালঘুদের কমিটি তৈরি হল বিজেপির। ২০২৬-এ নির্বাচনের আগে নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। খড়গপুর শহরের এক নম্বর মন্ডলে এই কমিটি গঠন বিজেপির কাছে একটি আলাদা মাত্রা বলেই দাবি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের হাত ধরে শনিবার রাতে একটি কর্মসূচিতে খড়গপুর শহরের এক নম্বর মন্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই নতুন করে সংখ্যালঘু কমিটি তৈরি হওয়ায় নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। যদিও দিলীপ ঘোষের দাবি খড়গপুর বিজেপির শক্ত ঘাঁটি।
Select Live Blog:
Breaking News LIVE Update: হায়দরাবাদ দেখিয়ে দিয়েছে, রবিতে মুম্বইয়ের পালা! মেসির ভারত সফর…
Live Blog Date:
Sunday, December 14, 2025 – 09:15
