নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ

ছবির উৎস, DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে (ফাইল ছবি)

বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। ‘নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে’ নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে।

আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, ”দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে”।

ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে “একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন” বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা।

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন।

তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *