নিরুফা খাতুন: সেতুর লোড টেস্টিংয়ে জন্য বন্ধ থাকছে তারাতলা ফ্লাইওভার। আজ, শনিবার থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আজ শনিবার দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালে পুরোপুরি বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। কাজ চলাকালীল তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এই ফ্লাইওভার বন্ধ থাকার সময় বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড. এবং নিউ আলিপুর হয়ে চলাচলের কথা বলা হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
