Kolkata Winter Forecast Update: সপ্তাহান্তে সকাল থেকেই শহরজুড়ে শীতল আবহাওয়া। ভোরের দিকে কাঁপুনি দিয়ে ঠান্ডা বাতাস বইছে। আর কতটা নামবে তাপমাত্রা? রইল বিশদ আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ফের ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। তাপমাত্রা কিছুটা কমলো। সাতদিন শীতের স্পেল। উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা তারতম্য নেই। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এছা়ড়াও শ্রীলঙ্কার উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েক দিন।

জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা, ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতায় ফের ১৫ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা। ডিসেম্বরে আজ নিয়ে দু’বার ১৪ ডিগ্রির ঘরে পারদ। আজকে ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *