বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমান বা সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না।

বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীর সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহার করে মানুষকে হেনস্তা করার প্রবণতা উদ্বেগজনক। বিশেষ করে কেউ ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হলে তা আমাদের মূল্যবোধে বড় আঘাত করে।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম শিখিয়েছে, মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না (তিরমিজি)। পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে-অপরকে উপহাস না করতে।

তিনি অনলাইনে ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে। ঘৃণা নয়, যুক্তি ও শালীনতার মাধ্যমে সমাজ গড়া উচিত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *