মেটা ও রে ব্যান সংস্থা প্রথম এই ধরনের চশমা বাজারে নিয়ে আসে

ছবির উৎস, Photo by Michael M. Santiago/Getty Images

ছবির ক্যাপশান, এই চশমা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের ভিডিও তোলা হচ্ছে তাদের জানানো হয় না বা তাদের অনুমতি নেওয়া হয় না

এত দিন চশমা কেবল দুর্বল দৃষ্টিশক্তির মানুষদের দেখতে সাহায্য করত। অনেকেই রোদ থেকে বাঁচার জন্য রোদ চশমাও ব্যবহার করতেন। তবে আধুনিক প্রযুক্তিতে চশমা কেবল দেখার কাজে নয়, গান শোনা, ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে মানুষ চিনতেও সাহায্য করছে।

মেটার নতুন এআই গ্লাস বা কৃত্রিম বুদ্ধিমত্তার চশমা নিয়ে তৈরি হয়েছে নানান সংশয়। এমনকি মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়েও উঠছে প্রশ্ন।

মেটা এআই গ্লাস এক ধরনের অত্যাধুনিক স্মার্ট চশমা, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ রয়েছে। মেটা এবং রে-ব্যান যৌথ উদ্যোগে তৈরি করেছে মেটা এআই গ্লাস। বর্তমানে রিলায়েন্স, স্যামসাং-য়ের মত সংস্থাও এই উদ্যোগে সামিল হতে চাইছে।

এই চশমায় সাধারণত আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যার সাহায্যে হাই রেজলিউশন ছবি তোলা যায়। ফেস রেকগনিশনের বিশেষ ব্যবস্থাও কিছু কিছু ক্ষেত্রে থাকে। যার সাহায্যে কোনও মানুষের ছবি তুলে তার সম্পর্কে সমস্ত তথ্য পেতে সাহায্য করতে পারে এআই। এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে এআইয়ের সঙ্গে কথা বলা যায়, তার থেকে যে কোনও পরামর্শ নেওয়া যায়।

এই ধরনের চশমায় ওপেন-ইয়ার ব্লুটুথ স্পিকার ও একাধিক মাইক্রোফোন রয়েছে, গান শোনা ও কল রিসিভ করা যায়। একবার চার্জ দিলে ৮ ঘণ্টা পর্যন্ত এই চশমা ব্যবহার করা যায় বলে দাবি বিভিন্ন সংস্থার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *