যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য কর্মকর্তারা বুধবার (১০ ডিসেম্বর) থেকে দুই দিনব্যাপী বাণিজ্য আলোচনায় বসেছেন। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইৎজার অংশগ্রহণ করেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ‘পরিচিতিমূলক’ হিসেবে বর্ণনা করেছে।

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ভারতের রপ্তানি প্রায় ১২ শতাংশ কমে গেছে, বিশেষ করে শ্রমনির্ভর শিল্প ও রাশিয়ার তেল আমদানি নিয়ে চলমান টানাপড়েনের কারণে।

যদিও কয়েকটি ছোট চুক্তি ও অগ্রগতি দেখা গেছে। নভেম্বর মাসে অনুমোদিত হয়েছে প্রায় ৯৩ মিলিয়ন ডলারের দুটি অস্ত্র বিক্রয় চুক্তি। এছাড়া ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতার আওতায় এলপিজি আমদানিতে যুক্তরাষ্ট্র ১০ শতাংশ অংশ নেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এলপিজি চুক্তি ওয়াশিংটনকে বোঝাতে পারে যে ভারত ধীরে ধীরে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাচ্ছে।

অন্যদিকে, ভারতের বাণিজ্য ও কৃষিপণ্যের বিষয়গুলো এখনও সংবেদনশীল। তবে প্রাথমিকভাবে অনেক ইস্যু সমাধান হয়েছে। আলোচনার এই মুহূর্তটি এসেছে এমন সময়ে, যখন রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের যুক্তি, রাশিয়া থেকে কম মূল্যে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়নে অংশ নিচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *