সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার দায়ে লাতিন-বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ  হওয়ার কথা ছিল। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, এএফবি লাতিন-বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে।

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *