কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করেছে পৌর কর মেলা ২০২৫। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১১টায় ভৈরব পৌরসভার চত্বরে পৌর নাগরিকদের নাগরিক সেবা নিশ্চিত করতে ২দিন ব্যাপী পৌর কর মেলা শুরু হয়েছে।
ভৈরব উপজেলার নির্বাহীকর্মকর্তা এবং পৌরসভার পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ এই কর মেলার উদ্বোধন করেন এবং কর আদায় এর বিভিন্ন নথিপত্র দেখেন। পরে উপস্থিত নাগরিকরা তাদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের পৌর কর পরিশোধ আছে কি না যাচাই করেন।
এ সময় পৌরকর ইন্সপেক্টর শাহনেওয়াজ আহম্মেদ, পৌরসভার প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর সচিব মো. ফারুক মিয়াসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পৌরপ্রশাসক বলেন, স্থানীয় নাগরিক সেবা নিশ্চিত করতে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে নগর উন্নয়নে সকল নাগরিক পৌরকর নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সারাদেশের যে কয়টি “এ ” র ক্যাটাগরির পৌরসভা আছে এরমধ্যে ভৈরব পৌরসভা অন্যতম।
ভৈরব পৌরসভার কর ইন্সপেক্টর শাহনেওয়াজ আহমেদ জানান চলতি ২০২৫ ইং সনের জন্য ৩ কোটি ৭৫ লাখ টাকা সহ বকেয়া কর প্রায় ২ কোটি টাকা সহ মোট প্রায় ৬ কোটি টাকা পৌরকর আদায় নির্ধারণ করা হয়েছে। এই কর হতে সরকারি কোষাগারেও রাজস্ব জমা হবে।
এই কর ভৈরব পৌরসভার মধ্যে অবস্থিত সরকারি, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানসহ বাড়ি ঘর এবং সকল স্থাপনার মালিকগন থেকে আদায় করা হবে।
কর প্রদানকারী পৌর নাগরিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, এবং শ্রেষ্ঠ পৌর কর পরিশোধ কারীকে উপহার প্রধান করা হবে।
