বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তার বিদেশযাত্রার বিষয়টি।

বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরেই আলোচনায়। কখনো তার শারীরিক অবস্থা, আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব–– এমন নানা কারণ বলা হচ্ছে তার বিদেশযাত্রার প্রশ্নে।

শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কি না এটিই চিকিৎসকদের মূল চিন্তার বিষয়।

অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগনাল দিয়েছিল মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মি. হোসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *