বিদ্রোহের সময় বিডিআর সদস্যরা

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, প্রতিবেদনটি প্রকাশের পর তা বিচারাধীন মামলায় উপস্থাপন করে খালাস পেতে পারেন আসামিরা, বলছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী

বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের মামলা যখন বিচারে চূড়ান্ত পর্যায়ে, তখন ঘটনার ১৬ বছর পরে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠেছে।

এই কমিশনের প্রতিবেদনে, বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডে ‘দলগতভাবে আওয়ামী লীগ জড়িত’ এবং ‘মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস’ বলে উল্লেখ করা হয়েছে।

গত রোববার এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিশন।

পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

একইসাথে, ওই ঘটনার সাথে ‘ভারতের জড়িত থাকার’ কথাও তুলে ধরেছে কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *