বন্যার স্রোতের পাশে বসে আছেন একজন পুরুষ, অন্যপাড়ে কয়েকটি ঘর দেখা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ায় বন্যায় অন্তত ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পশ্চিম সুমাত্রায় গত রোববারের ছবি

ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন।

মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে, যা প্রায় ১৪ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা।

আরও অন্তত ৫০০ মানুষ নিখোঁজ আছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে ইন্দোনেশিয়া তার একটি। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হাজার হাজার মানুষ এখনো এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *