তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর সপরিবারে লন্ডন গিয়েছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর সপরিবারে লন্ডন গিয়েছিলেন।

বাংলাদেশের হাসপাতালে শারীরিকভাবে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্ত জানান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করার সুযোগ না দেওয়ায় এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়”।

ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হতে পারে বলে জানা যাচ্ছে।

সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে, খালেদা জিয়ার ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরলে এসএসএফ-এর নিরাপত্তা সুবিধা পাবেন কিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *