ছবিতে অ্যাশলেকে আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে, চুলের একটি অংশ ধরে রেখেছেন উপরের দিকে —মাথার গোড়ার কাছের অংশটি ধূসর, আর বাকিটা গাঢ় রঙের। তার লম্বা চুল। সে সাদা শার্ট পরা, কানে ছোট দুল। তার পেছনে ভ্যানেশিয়ান ব্লাইন্ডযুক্ত একটি জানালা দেখা যাচ্ছে।

ছবির উৎস, Ashley Sukru

ছবির ক্যাপশান, ১৪ বছর বয়সে চুল পাকা শুরু হওয়ায় অস্বস্তি বোধ করতেন অ্যাশলে শুকরু, তবে এখন তিনি নিজের গল্প অন্যদের শোনান

বয়স তখন সবে ১৪ বছর। স্কুলের এক বন্ধু হঠাৎ তার মাথায় ধুসর চুল দেখতে পায়।

এই ঘটনায় ঘাবড়ে গিয়েছিলেন কানাডার মেয়ে অ্যাশলে শুকরু। তিনি জানান, সেই মুহূর্তটি নিজের চেহারা সম্পর্কে তার ভাবনাকে বহু বছরের জন্য বদলে দিয়েছিল।

“সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল, না, আমার তো চুল পাকার কথা নয়, আমার বয়স তো মাত্র ১৪,” তিনি স্মরণ করেন।

“আমি মনে করতে পারি, লাঞ্চের সময় বাড়ি গিয়ে চুলে হাত বুলিয়ে আরো অনেক ধূসর চুল দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ বিব্রত বোধ করছিলাম।”

সেই সময়টায় তিনি তার বাবা–মাকে অনুরোধ করতে থাকেন, যেন তারা তাকে পাকা চুল রং করতে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *