ভূমিকম্প বোঝাতে একটি কাগজের ওপর আঁকাবাঁকা রেখা টানা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত এক সপ্তাহে বাংলাদেশে ভূখণ্ডে যেমন বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে, একইসঙ্গে বঙ্গোপসাগরেও চার মাত্রার একটি ভূমিকম্প হয়েছে

বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে ২৬শে নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

২৭শে নভেম্বর ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। এর কারণে বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি।

তবে ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকবোর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।

যেমন ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় নয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে যেখানে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সুনামি আফ্রিকার দেশগুলো পর্যন্ত চলে গিয়েছিল। সেই সুনামির ধাক্কা বাংলাদেশেও লেগেছিল এবং তাতে দুজন মানুষের মৃত্যুর খবর জানা যায়।

সমুদ্রের নিচের ভূমিকম্প কেন হয়? সেগুলো কতটা বিপজ্জনক? আর বাংলাদেশে সুনামির ঝুঁকিই বা কতটা?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *