Hooghly Rape: টানা ৪ দিন ধরে ১১-র নাবালিকাকে ধর্ষণ পড়শি যুবকের!

প্রথমে খাবারের প্রলোভন, তারপর ভয় দেখিয়ে ধর্ষণ! নাবালিকা বাড়িতে জানালে পুলিসে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। শ্রীরামপুরে বছর এগারোর নির্যাতিতার পরিবারের অভিযোগ গত তিন চার দিন ধরে প্রতিবেশি এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়।তারপর নাবালিকাকে নির্যাতন করে। ভয় দেখায় কাউকে বলতে বারণ করে। একাধিকবার ধর্ষণে নির্যাতিতা কাতর হয়ে পরে। শেষে ওই নাবালিকা তার মাকে জানায়। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন। তাই দিনের বেলায় নাবালিকা একাই থাকে বাড়িতে। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাজ করেছে বলে অভিযোগ। নির্যাতিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান। অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: হাসপাতালে এসে ভাবছেন বাংলাদেশের থানা! SIR 'ফোবিয়ায়' বাড়ছে মনোরোগী
Live Blog Date: 
Thursday, November 27, 2025 – 11:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *