Kalna: ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেন থেকে পরে গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক। চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির কোন্নগরে আত্মীয় বাড়ি সেখানে গতকাল ঠাকুর দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে। রাত প্রায় ন’টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির ওই যুবক। চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তার। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিসকে খবর দেন।জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক।
Select Live Blog:
Breaking News LIVE Update: বিজয়া রাতেও প্যান্ডেলে জনস্রোত, বৃষ্টিকে হার মানাল শহরবাসী…
Live Blog Date:
Friday, October 3, 2025 – 08:45
