খবর অনলাইন ডেস্ক: কলকাতা ফুটবল লিগের ২০২৬ সালের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে জয় পেল না ইস্টবেঙ্গল। শুক্রবার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে দুই দলের ম্যাচটি ০-০ গোলে শেষ হয়।

সুপার সিক্সে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। সুপার সিক্সের প্রথম ম্যাচে ভবানীপুর এফসি-কে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মহমেডান।

– বিজ্ঞাপন –

অন্য দিকে, ১৩ সেপ্টেম্বর ইউনাইটেড এসসি মুখোমুখি হবে মোহনবাগানের। সুপার সিক্সের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান।

আক্রমণে ইউনাইটেড স্পোর্টস। কিন্তু গোল হল না।

সুপার সিক্সে ওঠার আগে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। এখন রাউন্ড-রবিন ভিত্তিতে হওয়া এই চ্যাম্পিয়নশিপ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হবে।

কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪১ বার লিগ জেতা লাল-হলুদ শিবির এবার ৪২তম খেতাবের লক্ষ্যে মাঠে নেমেছে। স্থানীয় প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ঝুলিতে রয়েছে ৩০টি কলকাতা ফুটবল লিগের শিরোপা।

বিজ্ঞাপন

ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *