ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন অতিথিরা। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতেরও কোন খবর জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে এই আগুনের ঘটনা ঘটে।

