সাদা শার্ট পরা ও দাঁড়ি মুখে নাসির হুসেন এবং পাশে চাদর দিয়ে মাথা ও শরীর ঢেকে বসা সবরজিৎ কৌর

ছবির উৎস, Lawyer Ahmad Pasha

ছবির ক্যাপশান, নাসির হুসেন ও সবরজিৎ কৌর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ভারতীয় নারীর খোঁজ করছে পুলিশ। তার ভিসার মেয়াদ ১৩ই নভেম্বর শেষ হয়ে গেলেও ভারতে ফেরেননি তিনি।

শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন ওই নারী এবং সেখানে পৌঁছে এক পাকিস্তানি নাগরিককে তিনি বিয়ে করেন বলে অভিযোগ। দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনতেন এই যুগল।

পাকিস্তানের শেখপুরা জেলার পুলিশ কর্মকর্তা বিলাল জাফর শেখ জানিয়েছেন, বছর ৪৮-এর ওই শিখ নারীর নাম সরবজিৎ কৌর। তিনি পাকিস্তানের নাগরিক নাসির হুসেনকে বিয়ে করেছেন।

এরপরই তারা দু’জনেই আত্মগোপন করেন বলে অভিযোগ উঠেছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের পরই সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

জানা গেছে, সরবজিৎ কৌর অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে গত চৌঠা নভেম্বর পাকিস্তানে পৌঁছান। পরের দিন গুরু নানক জয়ন্তী উপলক্ষে তাদের সঙ্গেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নানকানা সাহিব যাওয়ার কথা ছিল। এটি শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *