রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা

ছবির উৎস, SAJJAD HUSSAIN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, সোমবারের বিস্ফোরণের কয়েক সপ্তাহ আগে থেকেই নানা রাজ্যে তল্লাশি অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ

দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যার বিস্ফোরণের আগে জম্মু-কাশ্মীর পুলিশ হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে কয়েকজনকে গ্রেফতার করেছিল। অন্য কয়েকজনকে আটক করা হয়েছে এসময়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন চিকিৎসক আছে। এই অভিযান নিয়ে ফরিদাবাদের পুলিশ কমিশনার সত্যেন্দ্র কুমার গুপ্তা জানিয়েছেন, “গত ১৫ দিন ধরে যৌথ অপারেশন চলেছে, এখনো শেষ হয়নি অপারেশন”।

তবে এই পুলিশি অভিযান ও গ্রেফতারের সঙ্গে দিল্লির বিস্ফোরণে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে পুলিশ কিছু জানায়নি।

দিল্লি বিস্ফোরণের দায়িত্ব এখন সন্ত্রাস দমন এজেন্সি এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *