ইসলামপন্থি আটদলের সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা থেকে তাদের নেতাকর্মীরা ঢাকায় আসেন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইসলামপন্থি আটদলের সমাবেশ ঘিরে বিভিন্ন জেলা থেকে তাদের নেতাকর্মীরা ঢাকায় আসেন

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবির ব্যাপারে অনড় অবস্থানে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি আটদল। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে দেশে সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে না বলে সতর্ক করেছেন তারা।

মঙ্গলবার ঢাকার পল্টনে আয়োজিত সমাবেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ ইসলামপন্থি আটটি দলের শীর্ষনেতারা এসব কথা বলেছেন।

“যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই,” সমাবেশে বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে গণভোট আয়োজনের যে দাবি বিএনপি’র পক্ষ থেকে তোলা হয়েছে, সেটির বিরোধিতা করেন বক্তারা।

“আজকে বাংলাদেশের ছাত্রজনগণ, সর্বশ্রেণির মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সনদ প্রথম চাই; তারপর জাতীয় নির্বাচন চাই। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদের আইনিভিত্তি দেওয়ার ব্যাপারে গড়িমসি করে থাকেন, আমাদের বাংলাদেশের তিনদিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোনো জায়গা নেই,” বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *