ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের দুই জননায়ক, মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। তাদের শ্রদ্ধা জানাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের নামকরণ হয়েছে ফ্রিডম ট্রফি। এটিকে গান্ধী-ম্যান্ডেলা ট্রফিও বলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এটি স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিএবি। বিশেষ একটি সোনার মুদ্রা দিয়ে হবে টস।

সেই মুদ্রার বিশেষত্ব কি? কয়েনের একদিকে থাকবে গান্ধীর মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই ৬ বছর পরে ইডেনে ফিরছে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালের পর থেকে আর টেস্ট ম্যাচ হয়নি কলকাতায়। এদিকে দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা হিসেবে ইডেনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ নভেম্বর থেকে ইডেনেই শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *