প্রায় এক মাস ধরে বন্ধ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল। মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে সেখানে প্রবেশ করে নিজেদের জিনিসপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে বেরিয়ে গেলেন আবাসিক ছাত্ররা। ফলে হস্টেল ফের কবে চালু হবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংস্কারের কাজ শেষ হলেই দ্রুতই চালু করা হবে হস্টেল।

হস্টেল বন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে আগস্টের সেই উত্তেজনা। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবিভিপি ও টিএমসিপির ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বয়েজ হস্টেলেও ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপর উপাচার্যের নির্দেশে আবাসিকদের হস্টেল ছাড়তে হয়। সেই থেকে তালাবন্ধ হস্টেল। প্রায় ৪০ জন ছাত্র সেখানে থাকতেন। তাঁদের অনেকেই ভিন জেলার। হস্টেল বন্ধ থাকায় কেউ বাড়ি থেকে দীর্ঘ পথ পেরিয়ে যাতায়াত করছেন, আবার কেউ বাড়তি খরচে মেসে থাকছেন।

আরও পড়ুন:

এই পরিস্থিতিতেই এদিন প্রয়োজনীয় সামগ্রী ও নথি নিয়ে যাওয়ার অনুমতি পান আবাসিকরা। দত্তপুকুর থানার পুলিশের উপস্থিতিতে হস্টেলে ঢুকে নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসেন তাঁরা। এক আবাসিকের কথায়, “হস্টেল চালু থাকলে দূরের ছাত্রদের অনেক সুবিধা হত। এখন বাড়ি থেকে যাতায়াত করতে হচ্ছে, না হলে মেসে থাকতে হচ্ছে। জিনিসপত্র নিয়ে এলাম, কিন্তু হস্টেল কবে খুলবে, এখনও পরিষ্কার নয়।” তবে এদিন ছাত্ররা জিনিসপত্র নিয়ে যাওয়ায় হস্টেল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা নয় বলে জানিয়েছেন উপাচার্য দেবব্রত মিত্র। তাঁর বক্তব্য, “কয়েকজন ছাত্র নথি ও প্রয়োজনীয় সামগ্রী নেওয়ার আবেদন করেছিলেন। সেই অনুযায়ী পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁদের হস্টেলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সংস্কারের কাজ শেষ হলেই হস্টেল পুনরায় চালু হবে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *