বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে কাল রাত থেকেই

ছবির উৎস, ARUN SANKAR/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে কাল রাত থেকেই

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের পাশে ঘটে যাওয়া বিস্ফোরণের তদন্তে মঙ্গলবার সকালেও গোয়েন্দারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

ওই বিস্ফোরণে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর কথা স্বীকার করেছে প্রশাসন। ঘটনার পর থেকেই পুলিশ এবং তদন্ত এজেন্সির কর্মকর্তারা সেখানে আছেন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই গিয়েছিলেন বিস্ফোরণস্থলে। তবে এখনো চারটি প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে সুটকেস হাতে হেঁটে যাচ্ছে দুই নারী ফরেনসিক বিশেষজ্ঞ, পেছনে ক্যামেরা হাতে একজন পুরুষ। তাদের পেছনে আরো তিনজনকে এবং একটি সাদা গাড়ি দেখা যচ্ছে

ছবির উৎস, ARUN SANKAR/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঘটনাস্থলে মঙ্গলবার সকালে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞরা

বিস্ফোরণ কীভাবে হলো?

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বিস্ফোরণের বিবরণ দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, “এই বিস্ফোরণের ফলে কাছাকাছি থাকা গাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্র দিল্লি পুলিশ, ফরেন্সিক দল, সন্ত্রাস দমন এজেন্সি – এনআইএ এবং কম্যান্ডো বাহিনী – এনএসজির অফিসারেরা সেখানে গেছেন। বিস্ফোরণের তদন্ত চলছে, দ্রুত বিস্তারিত তথ্য জানানো হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *