ইলন মাস্ক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইলন মাস্ক

টেসলা বস ইলন মাস্ক কয়েক বছর ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার এই সম্পদ আকাশছোঁয়া হয়ে ওঠে যখন তিনি অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের মালিক হন।

এরপরেও সাধারণ জীবনযাপনের দাবি করেছেন মাস্ক।

২০২১ সালে তিনি জানিয়েছিলেন যে তিনি টেক্সাসে যে বাড়িতে বাস করেন তার দাম পঞ্চাশ হাজার ডলার।

তার সাবেক সঙ্গিনী গ্রাইমস ২০২২ সালে ভ্যানিটি ফেয়ারে বলেছিলেন, অনেকে যেমন মনে করে মাস্কের জীবনযাপন তেমন বিলাসবহুল নয়। গ্রাইমস ও মাস্কের দুটি সন্তান রয়েছে।

“মাস্ক বিলিওয়ানেরর মতো জীবনযাপন করেন না। তিনি মাঝে মধ্যে দারিদ্র সীমার নিচে বাস করেন,” তিনি বলেছেন। একসময় গ্রাইমস বলেছিলেন যে ম্যাট্রেসের এক দিকে গর্ত হয়ে যাওয়ার পরেও মাস্ক নতুন একটি কিনতে রাজি হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *