একজন বাবার এক মেয়ে ও এক ছেলে

ছবির উৎস, Juan Alberto Casado via Getty Images

ছবির ক্যাপশান, আইনের নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় সেটি ভোগ করতে পারবেন

সন্তানকে জীবদ্দশায় সম্পত্তি লিখে দেওয়ার পর নিজ বাড়ি থেকেই বিতাড়িত হওয়া অথবা অসহায় হওয়ার ঘটনার বেশ কিছু উদাহরণ রয়েছে বাংলাদেশে। দেশের আদালতগুলোতে এমন মামলার ঘটনাও অহরহ দেখা যায়।

বর্তমানে প্রচলিত “দ্যা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২ অথবা সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২” অনুযায়ী, কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছেই চলে যায়। যে কারণে বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি লিখে দেয়ার পর অসহায় হয়ে পড়েন।

তবে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এই আইনে আনা একটি সংশোধনী অনুমোদন করেছে।

“সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬” এ আনা নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তি দান করলেও দাতা জীবদ্দশায় সেটি ভোগ ও ব্যবহার করতে পারবেন।

আইনবিদরা বলছেন, এর ফলে বাংলাদেশে এখন আর বাবা-মায়েরা নিজের জীবদ্দশায় সম্পত্তি সন্তানকে দান করলেও পরবর্তীতে অনিরাপত্তায় ভুগবেন না। কারণ জীবিত থাকাবস্থায় সম্পত্তি তার অধীনেই থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *