নিউ ইয়র্কে তার প্রাইমারি নির্বাচনের জন্য একটি ওয়াচ পার্টিতে জোহরান মামদানি বক্তব্য রাখার সময়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি

    • Author, নাদা তৌফিক এবং রেচেল হেগেন
    • Role, বিবিসি নিউজ

নিউ ইয়র্ক সিটিতে প্রথম মুসলমান মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ৩৪ বছর বয়সী জোহরান মামদানি।

অনেক দিক থেকেই নিউ ইয়র্কের নির্বাচনে ‘প্রথমবারের’ ইতিহাস তৈরি করেছেন মামদানি। তিনি এই শহরের প্রথম মুসলমান মেয়র। সেই সাথে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, প্রথম আফ্রিকায় জন্ম নেয়া মেয়রও। গত ১০০ বছরের মধ্যে তিনি নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র।

কিন্তু যখন তিনি গত বছরের শেষ দিনে এই দৌঁড়ে নিজের নাম লেখান, তখন খুব কম মানুষই তার নাম জানত। তার তেমন অর্থ ছিল না, প্রাতিষ্ঠানিকভাবে সমর্থনও ছিল না।

ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে পার্টির মনোনয়ন নিশ্চিত করেছিলেন।

তৃণমূল পর্যায়ের বড় সমর্থন এবং সাহসী বামপন্থী ধারার মধ্য দিয়ে জোহরান মামদানির এই সাফল্য এসেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *