প্রবাসী বাংলাদেশী কর্মী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব

সৌদি আরবের কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাডিক কোম্পানিতে কাজ পাবেন, এমন নিশ্চয়তায় পাঁচ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে সৌদি আরবের রিয়াদে যান ঢাকার কামরাঙ্গীর চরের বাসিন্দা মো. আরিফ হোসেন।

রিয়াদে পৌঁছে সেখানে থাকা আরেকজন দালালকে এক লাখ ২০ হাজার টাকা দেন মি. হোসেন।

আরিফ হোসেনের মত এমন আরো বেশ কয়েকজন বাংলাদেশিকে রিয়াদে অবস্থিত দালাল একটি স্থানে থাকার জায়গা দেন।

তবে রিয়াদে যে কাজ দেওয়া হবে বলে কথা দেওয়া হয়েছিল সেই কাজ পাননি তিনি।

বেশ কিছুদিন বসে থাকার পরে মক্কায় গিয়ে অন্য কাজে যোগ দেন মি. হোসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *