পত্রিকা

ঢাকা থেকে প্রকাশতি বেশিরভাগ সংবাদপত্রে জাতীয় নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের গেজেট প্রকাশ, জুলাই সনদ নিয়ে তোড়জোড় না থাকা, বিএনপির প্রার্থী তালিকা ঘিরে নানা ঘটনার খবর রয়েছে সংবাদপত্রের পাতায়। বাংলাদেশে বিনিয়োগ কমে যাচ্ছে, এ নিয়েও একটি খবর রয়েছে।

যেভাবে প্রার্থী বাছাই হলো বিএনপি’র, এটি মানবজমিনের শিরোনাম। এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দলীয় প্রার্থীর নাম জানতে সারা দেশের নেতাকর্মীরা মুখিয়ে ছিলেন। ছিল নানা শঙ্কাও। দলের একক প্রার্থীর নাম ঘোষণার পর সম্ভাব্য অন্য প্রার্থীরা কেমন প্রতিক্রিয়া দেখান তা নিয়ে দলের হাইকমান্ডও চিন্তিত ছিলেন। এ কারণে প্রার্থী বাছাইয়ে নেয়া হয় সর্বোচ্চ সতর্কতা।

সময় নিয়ে যাচাই-বাছাই করা হয় প্রার্থীদের তথ্য। পাঁচ স্তরের বাছাইয়ের পর প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত হয়। এ কারণে প্রার্থী ঘোষণা করার পরও বড় কোনো প্রতিক্রিয়া হয়নি তৃণমূলে। দুই একটা ব্যতিক্রম ছাড়া প্রার্থীদের নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি।

নেতিবাচক তথ্য পাওয়ায় মাদারীপুর-১ আসনের প্রার্থী স্থগিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে। চট্টগ্রামে বঞ্চিত এক প্রার্থীর পক্ষে বিক্ষোভ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে চারজনকে।

ওদিকে দলীয় প্রার্থী ঘোষণার পর বিএনপি’র তৃণমূলে এখন নির্বাচনী আবহ তৈরি হয়েছে। উজ্জীবিত নেতাকর্মীরা। দল ঘোষিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে। প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করেছেন নিজ নিজ এলাকায়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *